1. live@www.dailychattogramdarpan.com : দৈনিক চট্টগ্রাম দর্পণ : দৈনিক চট্টগ্রাম দর্পণ
  2. info@www.dailychattogramdarpan.com : দৈনিক চট্টগ্রাম দর্পণ :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও কো-অর্ডিনেটর হলেন ডা. মোহাম্মদ হাশেম চট্টগ্রাম বন্দরে বদলি-পোস্টিং ঘিরে প্রশ্ন ঘটনার সময় আমি ঘটনাস্থলে ছিলাম না, রাজনৈতিকভাবে হয়রানি করতেই আসামি করা হয়েছে বোয়ালখালীতে হাত-চোখ বেঁধে তিন পরিবারে ডাকাতি ইসিতে নিবন্ধন পেল গণ অধিকার পরিষদ বিএনপির মধ্যে লুকিয়ে থাকা মুনাফিক ও আ’লীগের দালালদের চিহ্নিত করতে হবে। —–এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী স্বৈরাচার হাসিনাসহ ৪০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা বিনোদন জগতে নতুন মাত্রা হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা রাউজানে ফজলে করিম ও ফারাজ করিমসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা

ইসিতে নিবন্ধন পেল গণ অধিকার পরিষদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে




রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন পেয়েছে গণ অধিকার পরিষদ (জিওপি)।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হকের নেতৃত্বাধীন এই দলকে আজ সোমবার নিবন্ধন দেয় ইসি।

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধনের জন্য দলটি ইসিতে আবেদন করেছিল। তবে তখন দলটিকে নিবন্ধন দেয়নি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন ইসি। তখন ইসির এ সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। পরিবর্তিত পরিস্থিতিতে গণ অধিকার পরিষদকে নিবন্ধন দিল হাবিবুল আউয়াল কমিশন।

 

ইসি সচিব শফিউল আজিমের সই করা এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী গণ অধিকার পরিষদকে (জিওপি) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। এই দলের জন্য ‘ট্রাক’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলের নিবন্ধন নম্বর ৫১।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: Dream Shoot Media Center